নাটোর প্রতিনিধি
নাটোর শহরের একটি কওমি মাদরাসার টয়লেটে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে এক শিশু শিক্ষার্থী। মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৬টার দিকে কান্দিভিটুায়া এলাকার আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শিক্ষার্থী সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলা চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শনিবার বিকাল থেকে সিয়ামকে না পেয়ে শিক্ষকরা চারদিকে খোাঁজাখুঁজি করেন এবং তার পরিবারকে জানান। শনিবার সকালে একজন শিক্ষক মাদরাসার তৃতীয় তলার একটি টয়লেট দীর্ঘ সময় ভিতর থেকে বন্ধ এবং উপরে দড়ি টানà