বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

কে হচ্ছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর স্থলাভিষিক্ত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ৪ এপ্রিল ইন্তেকাল করেছেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বেশ কিছু পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে বাবার প্রতিষ্ঠিত মাদরাসা ও দলের প্রধান ছিলেন। কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও তিনি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের প্রধান খতিব। 


মাওলান আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকারের পর তাঁর পদগুলোতে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন সেটা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে নূরিয়া মাদরাসা এবং খেলাফত আন্দোলনে কে হচ্ছেন তাঁর উত্তরসূরি সেটা নিয়ে আলোচনা চলছে নানা মহলে।