চাঁদপুর জেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদেরকে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসার সভাপতি করায় প্রতিবাদ এবং এই পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা আব্দুল কাদের পতিত শেখ হাসিনা সরকার ও আওয়া লীগের দোসর। তিনি বিগত ১৭ বছর ওলামা লীগের পদবি ব্যবহার করে এলাকার মানুষজনকে হয়রানি, শিক্ষকদের চাকুরিচ্যুত ও মাদরাসার অর্থ-সম্পদ লুটপাট করেছে।এই প্রতিষ্ঠানের সুপারের দায়িত্ব পালনকালে তিনি অনিয়ম দুর্নীতির মামলা বানিয়েছেন।