এম. মিজানুর রহমান
বান্দরবানের লামায় সেবামুলক সংগঠন 'রাহবার ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৮০ জনের বেশী রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
শনিবার (০৩ মে) হেরার জ্যোতি ও রাহবার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশন ও দারুল আরহাম ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় লামা হাইস্কু্ল সংলগ্ন ইসলামী শিক্ষা কেন্দ্র'র প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) নগà¦
