নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন প্রত্যাহার করাসহ চার দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থা। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এ সময় তারা ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’-এর বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন।
তাদের বাকি তিন দফা দাবি হলো, ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত বর্তমান নারীবিষয়ক কমিশন বাতিল করে ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় বিশ্বাসী প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন, পতিতাবৃত্তি নির্মুলের কার্যকর ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট নারীদের পুনর্বাসনের ব্যবস্থা এবং ধর্মীয় বিধানসমূহকে সংবিধানের আলোকে রক্ষা করে নারী উন্নয়নের একটি ভারসাম্যমূলক রূপরেখা প্রণয়ন করতে হবে।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘নারী-পুরুষ
