বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


৮৮ দিনে কুরআন হিফজ করে প্রশংসায় ভাসছে ৭ বছরের ফাহিম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) পবিত্র কুরআন মজিদ মুখস্থ করে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ৭ বছর বয়সেই এই অসাধারণ কীর্তি গড়ে সে দেখিয়েছে অদম্য মনোবল, একাগ্রতা ও আত্মনিবেদনের নজির। এই কীর্তির জন্য সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুরের প্রখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা’ ফাহিমকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।