শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ঢাকা-১৮ আসন বিভক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর উত্তরার আওতাধীন ঢাকা-১৮ সংসদীয় আসনের তুরাগ থানার অন্তর্গত ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ড ঢাকা-১৮ থেকে কর্তন করে ঢাকা-১৬ মিরপুর অঞ্চলের সাথে সংযুক্তির প্রতিবাদে সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় উত্তরা আজমপুর মেইন রোডে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাজের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক শিল্পো উদ্যোক্তা মোহাম্মদ এনামুল হক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের দেওয়াল ঘড়ি মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

নাগরিক সমাজের অন্যতম সদস্য মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সদস্য ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ গোলাম হামিদ। ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা- ১৮ আসন বিভক্তির কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সুগভীর ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। তিনি আরো বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অতএব অন্তবর্তী সরকারের কাছে উদাত্ত আহবান অনতিবিলম্বে জনগণকে তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে জনজীবনকে বিপর্যস্ত করার এহেন ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ