মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর (ডিভাইস) উদ্ধার করেছেন বিজিবি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির।

বিজিবির তথ্যমতে, উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজগাঁওয়ে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর পলিথিনে মুড়িয়ে খড়কুটো দিয়ে ডেকে রাখা হয়েছিল। সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিজিবি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করে।

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ একে এম জাকারিয়া কাদির বলেন, ‘ধারণা করা হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার জন্য এগুলো আনা হতে পারে। এজন্য সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয়ভাবে এসবের পেছনে কারা থাকতে পারে, কী কারণে আনা হয়েছিল এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।