মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ২টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সজোরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে আজমিরী আমরিন নামের একজন নারী মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন— লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা মো. মিজান (৩৮), এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধà