মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান যুগকে সেরা যুগ বলা হলেও প্রকৃত অর্থে চারিত্রিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের বিদায় এবং বিজাতীয় কৃষ্টি-সভ্যতার অন্ধ অনুসরণের কারণে এই যুগ হলো সর্বনিকৃষ্ট যুগ। থার্টিফার্স্ট নাইট ও বর্ষবরণের নামে উন্মাদনার যে তুফান বইছে তা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়। এই প্রবণতা কোণ ভাবেই মেনে নেওয়া যায়না। জেনে-শুনে আমরা আজ ইহুদী-নাসারার কৃষ্টি-কালচারে আবদ্ধ হচ্ছি অথচ একটি বারের জন্যও ভবছিনা যে, আমাদের ধর্মে এ সবের কোন বৈধতা আছে কি না? একবারের জন্যও আমাদের এই ভাবনা আসেনা যে, আমি একজন মুসলিম হয়ে এ সব অনাচারে লিপ্ত হতে পারি কি না?
উম্মুল মুমিনীন হযরত জয়নাব বিনতে জ্বাহশ রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হজরত রাসূলুল্লাহ সা.কে প্রশ্ন