বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমা পড়লেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।‎

‎শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি জুমার নামাজ আদায়ের উদ্দেশে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে উপস্থিত হন।‎

‎জুমার নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

‎‎নামাজ ও দোয়া শেষে দুপুর ২টার দিকে তিনি নিজ বাসভবনে ফিরে যান।

‎‎এদিকে, জুমার নামাজ শেষে সারাদেশের বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ