নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে স্থানীয় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বারের নেতা এড. আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
দোয়া ও মোনাজà