বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, আজ রোববার (৪ জানুয়ারি) সকালে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা মাহদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরিস্থà¦