নির্বাচনের জন্য এবার আর্থিক সহায়তা চেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই আহ্বান জানান।
এর আগে ঢাকা-৯ আসনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও ফেসবুকে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের সহায়তা চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে—তাদের পথেই হাঁটলেন হান্নান মাসউদ।
পোস্টে হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। তাঁর মতে, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, বরং বৈষà¦