মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


হীরার নাকফুলসহ অর্ধলক্ষ টাকার পুরস্কার বিতরণ করল মারকাযুল খিদমাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: রাকিবুল হাসান

রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটিতে অবস্থিত মারকাযুল খিদমাহ আল ইসলামিয়ার উদ্যোগে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝে প্রায় অর্ধলক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট মুফতী আহসান শরীফ বলেন, আদর্শ জাতি গঠনই কওমি মাদরাসাসমূহের মূল লক্ষ্য। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে সমাজে দীনের দাওয়াত পৌঁছে দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। তিনি বলেন, “আল্লাহ তাআলা যাদের প্রতি বিশেষ রহমত করেন, তাদেরই দ্বীনের জ্ঞান অর্জনের