গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
কবির কন্যা পরমা গণমাধ্যমকে বলেন, কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ায় তার বাবার শরীরে প্রস্রাবের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এতে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে অ্যাসিডিটি (অ্যাসিডোসিস) তৈরি হয়। পাশাপাশি হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং এর মধ্যেই তিনি একটি মাইনর হার্ট অ্যাটাক করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কবিকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
কবির শারীরিক জটিলতা সম্পর্কে পরমা আরও বলেন, শরীরে অ্যাসিডিটির প্রভাব পড়ায় মুখে জটিলতা দেখা দিয়েছে, যার জন্য অপারেশন প্রয়োজন। তবে ক্রিয়েটিনিনে