মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের পুঁজিবাজারকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম ও আস্থাহীনতার সংস্কৃতি দূর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি স্পষ্ট করে জানান, বিএনপির শাসনামলে যেমন শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, বর্তমান সরকারের অধীনেও সেই সুযোগ কাউকে দেয়া হবে না।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬-এর ওপর বিশেষ কমিটির সুপারিশ বিবেচনার প্রস্তাব উত্থাপনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এদিন সংসদে পুঁজিবাজার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।