খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (১ মে) দিনব্যাপী তরবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মো. সেলিম হোসাইন ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মারুফ বিল্লাহ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়াতি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যথাক্রমে মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। দরসুল ক্বুরআন পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।
তরবিয়াতি মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির আহমদ আলী কাসেমী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আà
