সুপ্রিম কোর্টে সপ্তাহের দুই দিনের ভার্চুয়াল আদালত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।
রোববার (৩ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের (চেম্বার কোর্টসহ) প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২১ এপ্রিল প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্à