দ্বীনি শিক্ষার প্রসারে মহিলা মাদরাসাগুলোর ভূমিকা অপরিসীম, কিন্তু সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। গুটিকয়েক ব্যক্তির অনৈতিকতা ও জবাবদিহিতার অভাবে এই পবিত্র অঙ্গনগুলো কলঙ্কিত হতে পারে না। তাই সাধারণ আলেম সমাজ অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ১০ দফা দিকনির্দেশনা প্রদান করছে।
রোববার (৩ মে) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব দফা তুলে ধরা হয়। সেই দফাগুলো হলো-
১. অনুমোদন ও নিবন্ধন বাধ্যতামূলক করা
যত্রতত্র অননুমোদিত মহিলা মাদরাসা প্রতিষ্ঠা বন্ধ করতে হবে। যারা নতুন মাদরাসা করতে চান, তাদের স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড (যেমন: বেফাক বা আঞ্চলিক বোর্ড) থেকে প্রাক-অনুমোদন নিতে হবে। এলাকাবাসীর পক্ষ থেকে তদারকির অধিà