ভোলায় বজ্রপাতে শাকিল (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা এক বন্ধু গুরুতর আহত হন। একই ঘটনায় একটি গরুও মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত বন্ধুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে। তিনি ভোলা শহরের আলতাজুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন শাকিল ও তার বন্ধু তুহিন। ওই সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাকিল মারা যান এবং তুহিন গুরুতর আহত হন। এ সময় কাছাকাছি থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়। পরে স্থানীয়রা আহত তুহিনকে উদà