হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান পুনরায় বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ইন্তেকাল করায় বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূ আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে তার স্বামী মারা যান। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর মৃত্যুর পর পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় তিনি পুনরায় বিয়ে করেছেন বলে ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।