মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


‘শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমজীবী মানুষের জীবনমানের অবনতির প্রেক্ষাপটে রাষ্ট্রকে আরও কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

শনিবার (০৯ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ খলিলুর রহমান বলেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনমান দিন দিন কঠিন হয়ে উঠছে। বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ à¦