মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


নেজামে ইসলাম পার্টির আমিরের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মে) বাদ জোহর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন চট্টগ্রাম নানুপুর ওবায়দিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা কুতুব উদ্দিন নানুপুরী।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো মুসল্লি অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মুফতি মুসা বিন ইযহার, নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, পটিয়া মাদরাসার