মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


দল সম্প্রসারণে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করল এনসিপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দলের সম্প্রসারণে গতি আনতে এবং নতুন নেতৃত্ব বাছাইয়ে কড়াকড়ি আরোপ করতে ছয় সদস্যের ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের দলে যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই ও মূল্যায়নের দায়িত্ব এই কমিটি পালন করবে জানিয়েছে দলটি।

রোববার (১০ মে) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় দলের সম্প্রসারণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গ্রহণযোগ্য করার মানসে এই কমিটি গঠন করা হয়েছে।