নাব্য সংকটের কারণে বন্ধ থাকার দীর্ঘ প্রায় ৬ মাস পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক মো. নুরন্নবী।
তারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার ১৪ মে) রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরে ‘কুঞ্জলতা’ ফেরিও এ রুটের ট্র্যাফিকে যুক্ত হবে।
জানা গেছে, দীর্ঘদিনের আন্দোলনের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রৌমারী-চিলমারী ন