মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক: খেলাফত মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে ক্রমবর্ধমান অপরাধ, সীমান্ত হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। একই সঙ্গে আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে ‘পুশইন’-এর অপচেষà