শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চট্টগ্রামে মাদক কারবার, ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক কারবারে বাধা দেওয়ায় বাবার সঙ্গে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুসি ও লাথির আঘাতে আবু আহম্মদ ডিলারের (৭০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আবু আহম্মেদ ডিলার একই এলাকার বিশ্বটিলা ডিলার বাড়ির মৃত নুরুল ইসলামের সন্তান।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত মাদক নিয়ে বাবার সঙ্গে ছেলের বাকবিতণ্ডা হতো, গতকালও বাবার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিল-ঘুসি ও তলপেটে লাথি মারে অভিযুক্ত ছেলে মিলন। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা আবু আহম্মদের। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ