মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এলাকার সোনারহাট সীমান্তে বিএসএফের পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর পরপরই বিজিবি দ্রুত ও কৌশলগতভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিà¦