কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেছে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সম্প্রতি চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড এবং লক্ষ্যারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানভাসি মানুষের পাশে দাঁড়ায় সরকার নিবন্ধিত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।
বন্যার কারণে চকরিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম খাদ্য সংকটে পড়েছেন। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এমন মানবিক বিপর্যয়ে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন দুর্গত এলাকায় জরুরি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে।
সংস্থার পক্ষ থেকে বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক ক্ষুধা নিবারণেà¦