নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তাঁর তত্ত্বাবধানে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ) ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, রান্না করা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন জরুরি সহায়তা বিতরণ করছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় মাওলানা মামুনুল হক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোà
