নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অদূরে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমিয়ে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে দারুল আজাদ তাকসিসি মাদরাসার ষষ্ঠ তলায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো— রেজওয়ান, মো. মোদাব্বির, মো. সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছরের মধ্যে।
আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া
