নিজস্ব প্রতিবেদক
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় এবং ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠকের দিকে নজর থাকবে গোটা কওমি অঙ্গনের।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
