ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর এখনও সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবসের এক বার্তায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন। আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে
