বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

শোলাকিয়া ঈদগাহের প্রস্তুতি প্রায় সম্পন্ন, ঈদ জামাত সকাল ৯টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৯টার জামাতে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদপূর্ব প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিন।

এছাড়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মুসল্লিদের কেবল জায়নামাজ সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে।   পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি, র‌্যাব, সিআইডি, পিবিআই এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থায় ড্রোন ক্যামেরা, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং এন্টি টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন সকালে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ‘শোলাকিয়া স্পেশাল’ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে বিভাগ। ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

শোলাকিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর ১০ মিনিট আগে তিনটি, পাঁচ মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি শর্টগানের গুলি ছুড়ে জামাত শুরুর সংকেত দেওয়া হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ