বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিস্টেম লস, বিদ্যুৎ চুরি, অবৈধ লাইন ব্যবহার এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, আলহাজ শেখ মো. আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকারের বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে। এমনিতেই মানুষ উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে কঠিন সময় পার করছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের শিল্প খাতকেও ক্ষতিগ্রস্ত করবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে।

সরকারের ভর্তুকি প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের অর্থ থেকেই বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদান করে। তাই জনগণের স্বার্থ উপেক্ষা করে কেবল মুনাফার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। জনগণের দুর্ভোগের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, সিস্টেম লস, বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে “মড়ার উপর খাঁড়ার ঘা” আখ্যা দিয়ে বলেন, কোনো অজুহাতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, যা জনগণকে আরও সংকটের মুখে ঠেলে দেয়।

তিনি জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ