বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উচ্চশিক্ষিত চার সন্তান থাকার পরও অবহেলায় মৃত্যু হয়েছে রাজধানীর মিরপুরের ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের। সেই ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার উচ্চশিক্ষিত সন্তানদের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব। সেই কর্মকর্তা এ কে এম আনিসুর রহমান এবার শাস্তির মুখে পড়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ঘটনাটি পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও গ্রহণ করা হবে বলে তিনি জানান।

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো ছিল এবং পচন ধরেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাটি উদ্ঘাটিত হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় অবস্থান করছিলেন। বাসাটির পরিবেশ ছিল অগোছালো ও অপরিচ্ছন্ন।

তিনি আরও জানান, মৃতের এক ছেলে সরকারের একজন যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্তানরা উচ্চপদে ও প্রতিষ্ঠিত অবস্থানে থাকার পরও একজন বৃদ্ধা মায়ের এমন করুণ মৃত্যু জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩। আইনে সন্তানদের ওপর পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব অর্পণ করা হয়েছে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এসব দায়িত্ব পালনেরও বিধান রয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ