বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ভারতে রাস্তায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা, আসাদুদ্দিন ওয়াইসির পাল্টা যুক্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সম্প্রতি ভারতে মুসলিমদের উপর চালানো পরিকল্পিত নির্যাতন ও মুসলিমদের ধর্মীয় কার্যকলাপের ব্যাপারে আরোপিত সীমাবদ্ধতার তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহজাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি।

তিনি  যুক্তি দিয়ে বলেন, জুমা, ঈদসহ বিভিন্ন সময়ে মসজিদের বাইরে রাস্তায় নামাজ পড়ার প্রয়োজন পড়ে। সবসময় তো নয়। বিশেষ দিনগুলোতে সব ধর্মের উৎসবই রাস্তায় ছড়িয়ে পড়ে। সুতরাং মুসলিমরা বিশেষ সময়ে রাস্তায় নামাজ পড়লে যদি সমস্যা হয়, তাহলে কোনো ধর্মই রাস্তায় তাদের অনুষ্ঠান উৎযাপন করতে পারবে না।

গতকাল (৩১ মে) একটি ঈদ মিলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ-কথা বলেন। খবর মুসলিম মিররের।

আপন বক্তব্যে ওয়াইসি জোর দিয়ে বলেন, বিরোধিতা যতই করা হোক, মুসলিমগণ তাদের নামাজ ত্যাগ করবে না।

তিনি ভারত সরকারের প্রতি অভিযোগ টেনে বলেন, ‘ঈদুল আজহা বা রমজানের মতো উৎসব যতই ঘনিয়ে আসে, আজান ও নামাজ নিয়ে বিতর্ক ততই তীব্র হয়।’

বক্তব্যে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে আল্লামা ফজল-এ-হক খায়রাবাদীর মতো ইসলামি পণ্ডিতদের ভূমিকার কথা স্মরণ করেন। বলেন, যাঁরা মসজিদ থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আজ তাদেরই বংশধর নির্যাতনের শিকার।

হায়দারাবাদের সাংসদ ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তাদানকারী সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ উল্লেখ করে তিনি সব ধর্মের মাঝে  সামঞ্জস্য বিধানের দাবি জানিয়েছেন। হিন্দু উৎসবের সময় গরুর মাংস বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তি দিয়ে তিনি বলেন, যদি হিন্দু ধর্মের উৎসবকালে গো-মাংস বিক্রি নিষিদ্ধ হয়, তাহলে রমজান মাসে মদের দোকান বন্ধ রাখা উচিত। ওয়াইসি তার বক্তব্যে সমালোচকদের বিরুদ্ধে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর উদ্দেশ্যে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছেন।

তিনি সরকারকে দমন-পীড়নের বিরুদ্ধে সতর্ক করে বলেন, এই দেশ সকলের। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো সহিংসতা চাই না।

শিক্ষাখাতের দুর্বলতা ও প্রশ্ন ফাঁসের বিষয়েও অভিযোগ তোলেন তিনি।

জনশৃঙ্খলা বজায় রাখতে নিয়ন্ত্রিত নামাজের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আহ্বানের পরেই তাঁর এই মন্তব্য এসেছে। ওয়াইসি বিজেপিকে ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে স্মরণ করিয়ে দেন যে, ক্ষমতা ক্ষণস্থায়ী এবং অতীতের শাসকদের প্রাসাদগুলো এখন জনশূন্য হয়ে পড়ে আছে।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ