বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা রাবেতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক অনুপ্রবেশ এবং মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের পতাকা উত্তোলনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রাবেতা আল-আলম আল-ইসলামি।

সংগঠনটির সাধারণ সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে শেখ ড. মোহাম্মদ বিন আব্দুলকরিম আল-ইসা বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশ্বব্যাপী মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং দখলকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি অবস্থানকে বারবার লঙ্ঘন করে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবনারও পরিপন্থী।

তিনি বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে চলমান এসব লঙ্ঘন কেবল শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করছে না, বরং সমগ্র অঞ্চল এবং এর বাইরেও নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

বিবৃতিতে রাবেতার মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব লঙ্ঘন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা নৈতিক ও আইনি দায়িত্ব। তিনি আল-আকসার পবিত্রতা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও মিশরের যৌথ বিবৃতির প্রশংসা করেন। তিনি বলেন, এসব দেশ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের চলমান লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ড. আল-ইসা ফিলিস্তিনি জনগণের প্রতি উল্লিখিত দেশগুলোর অবিচল সংহতি, ইসলামি পবিত্র স্থানসমূহ রক্ষার অঙ্গীকার এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার প্রতিষ্ঠা এবং অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ