বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২২ জন শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘দ্বীনি চেতনা পরিষদ’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৩ জুন) সকালে ধামরাইয়ের মনু অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টারে এক উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দ্বীনি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এই সম্মাননা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণামূলক কাজে আরও বেশি অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে ধামরাই উপজেলার বাসিন্দা এবং দেশের বিভিন্ন কওমি মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বেফাক পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড অর্জনকারী, মুমতাজ (A+) প্রাপ্ত এবং দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

দ্বীনি চেতনা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধামরাই ও আশেপাশের এলাকার স্থানীয় গণ্যমান্য ওলামায়ে কেরাম, শিক্ষক, সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা দ্বীনি শিক্ষার মানোন্নয়নে আলেম সমাজ ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ