বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

হজের সফল সমাপ্তির ঘোষণা দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

১৪৪৭ হিজরি সালের পবিত্র হজ মৌসুম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব। কর্তৃপক্ষের মতে, অত্যন্ত সমন্বিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এ বছর ১৭ লাখেরও বেশি হাজি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।

মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর ও স্থায়ী হজ ও ওমরা কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ শুক্রবার এই ঘোষণা দেন। তিনি বলেন, নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সেবার সমন্বিত কাঠামোর ফলে হাজিরা সহজে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

হজের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং মিনায় কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পরই এই ঘোষণা আসে।

প্রিন্স সৌদ বলেন, সৌদি নেতৃত্বের দিকনির্দেশনা, ব্যাপক প্রস্তুতি এবং ধারাবাহিক তদারকির মাধ্যমে এবারের হজ সফলভাবে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, ‌হজ মৌসুম আল্লাহর মেহমানদের সেবায় নিবেদিত একটি জাতির আন্তরিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি। পবিত্র স্থানগুলোতে উচ্চমাত্রার শৃঙ্খলা ও সমন্বয় ছিল, যা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর সহযোগিতার ফল।

প্রিন্স সৌদ জানান, হজ মৌসুমের এই সাফল্য শেষ নয়, এটি আগামী মৌসুমের প্রস্তুতির সূচনা। বিশ্বের মুসলিমদের সেবায় সৌদি আরব তার শীর্ষস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করতে এখন থেকেই কাজ শুরু করেছে।

সূত্র: গালফ নিউজ

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ