বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দুই সিএনজির প্রতিযোগিতায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবীদ্বারে দুটি সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া প্রতিযোগিতার ঘটনায় এক অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকার হোসেনপুর সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোসলেম উদ্দিন (৬৫) জাফরগঞ্জ দারুসসুন্নাত দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে। তাঁর মৃত্যুতে জাফরগঞ্জ এলাকায় এবং সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পেনশনের টাকা উত্তোলনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জাফরগঞ্জ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে দেবীদ্বার উপজেলা সদরে যাচ্ছিলেন মাওলানা মোসলেম উদ্দিন। পথে দ্রুতগতিতে আসা আরেকটি সিএনজি চালিত অটোরিকশা ওভারটেক করার চেষ্টা করলে দুই গাড়ির মধ্যে ধাক্কা লাগে। এতে মাওলানা মোসলেম উদ্দিনসহ মো. ইসমাইল হোসেন ও মো. মাসুম বিল্লাহ আহত হন।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নিলে পথেই মাওলানা মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ