বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

মেঘনা-গোমতী সেতু: ৪৮ ঘণ্টায় ২ কোটি ৬২ লাখ টোল আদায় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে অবস্থিত মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায়। গত ৪৮ ঘণ্টায় এই দুই সেতু দিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় ১২টি বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল নিয়োজিত রয়েছে।

সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্রে জানা গেছে, গত ২৫ মে মেঘনা ও গোমতী সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয়। ওই দিন টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা। পরদিন ২৬ মে ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে বিকেল ও রাতে ঘরমুখো মানুষের চাপ বেশি দেখা যাচ্ছে। তবে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানা গেছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ