গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেজনক হামের উপসর্গে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮২৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫১ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৮৮৫ জন।
১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের মৃত্যু হয়েছে।
আইও