সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মোশাররফ হোসেন (৬১) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত মোশাররফ হোসেন উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার জয়শ্রী বন্দরের সাজু পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএমএফ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে (যশোর-ট-১১-২৯৩৬) পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিরও আংশিক ক্ষতি হয়েছে।

দুর্ঘটনায় বাস ও রিকশার ছয়জন যাত্রী আহত হন। পরে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক মোশাররফ হো