নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির পশ্চিম গঞ্জপাড়ার স্বপ্ন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর, পীর সাহেব মধুপুরী আল্লামা আব্দুল হামিদ।