বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

এক উপজেলা থেকে ৫ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো—উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের ইসরাফিল (১৫) এবং পাঁচগাঁও গ্রামের খন্দকার মাশরাফি (১৩), রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মে সকালে বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এদিকে গত ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সে পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে।

এর একদিন পর, ৭ জুন দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের তিন শিক্ষার্থী—রাব্বানী, তোফায়েল ও রাসেল নিখোঁজ হয়। তারা যথাক্রমে উকিল মিয়া, মানিক মিয়া ও আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, একসঙ্গে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এছাড়া তারা পড়াশোনার প্রতি তুলনামূলকভাবে অমনোযোগী ছিল বলেও জানা গেছে।

নিখোঁজের ঘটনায় শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকরা পৃথক জিডি করেছেন। তাদের উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান ও খোঁজখবর নেওয়া হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ