জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তবে ১৪৪ ধারা জারির পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি পালন করবেন বলে দলটির নেতারা জানিয়েছেন।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, à¦