এমআরটি লাইন-৬-এ বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের জন্য ১০ সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ আগস্টের মধ্যে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।
বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম স্বাক্ষরিত ১৬ জুলাইয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।