বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদন থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে থাকা অদৃশ্য ব্যয়ই দেশে মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। তিনি বলেন, কৃষিপণ্যসহ কয়েকটি খাতে উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত চাঁদাবাজিসহ বিভিন্ন অদৃশ্য খরচ রয়েছে। এসব নিয়ন্ত্রণে সরকারের নজরদারি আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘দ্য ফুড প্রাইস চেইন: মার্কেটস, মার্জিনস অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের যন্ত্রণা। এর প্রভাব থেকে কেউ পুরোপুরি মুক্ত নয়। তবে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দীà